বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

‘নো’ বলে ১৩ বার আউট বাতিল, রেকর্ড গড়লেন মরকেল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৭:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার তারকা ফার্স্ট বোলার মরনি মরকেল। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিনি একটি ব্যতিক্রমী রেকর্ড গড়েছেন। কিন্তু এ রেকর্ড গড়ে রীতিমতো হতাশই হতে হবে এ প্রোটিয়াকে। কারণ এটি তার জন্য বিরক্তির। টেস্টে ব্যাটস্যামানকে আউট করেছেন অথচ নো বলের কারণে তা বাতিল হয়েছে মরনি মরকেলের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে মোট ১৩ বার। আর তাতেই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

সম্প্রতি লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিতে ২১১ রানে হেরেছে সাউথ আফ্রিকা। এই ম্যাচে বল করে বেন স্টোকসের স্ট্যাম্প উড়িয়ে দিয়েছিলেন মরনি মরকেল। অথচ পরে তিনি আম্পায়ারের দিকে তাকিয়ে দেখেন যে নো বলের সংকেত দিয়েছেন।

ব্যক্তিগত ৪৪ রানে বেঁচে যাওয়া স্টোকসকে পরে সাজঘরে ফিরিয়েছিলেন কাগিসো রাবাদা। ব্যক্তিগত ৫৬ রান করে সাজঘরে ফিরেছিলেন স্টোকস। অতীতে অ্যান্ড্রু স্ট্রাউস ও মাইকেল ক্লার্কও মরনি মরকেলের নো বলের কারণে বেঁচে গিয়েছিলেন।

সাউথ আফ্রিকা দলের একজন সিনিয়র খেলোয়াড় মরনি মরকেল। ২০০৬ সাল থেকে দলটির হয়ে খেলছেন তিনি। এখন পর্যন্ত তিনি ৭৫টি টেস্ট, ১১২টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত টেস্টে তিনি ২৬০টি উইকেট শিকার করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

‘নো’ বলে ১৩ বার আউট বাতিল, রেকর্ড গড়লেন মরকেল !

আপডেট সময় : ০৬:২৭:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭