বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেষ ষোলোয় ফেদেরার-জোকোভিচ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৫:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উইম্বলডনের শেষ ষোলোয় উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। শনিবার সার্ব তারকা জোকোভিচ হারিয়েছেন লাটভিয়ার আর্নেস্ট গুলবিসকে। ব্যবধান ৬-৪, ৬-১, ৭-৬ (৬-২)। ফেদেরার জয় পেয়েছেন জার্মান খেলোয়াড় মিশা জেরেভের বিপক্ষে—৭-৬, ৭-৬ ও ৬-৪-এ। কোয়ার্টার ফাইনালে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনো। ফেদেরার খেলবেন ‘বেবি ফেদেরার’ খ্যাত বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের সঙ্গে।

পুরুষ এককের চতুর্থ রাউন্ডে আরও উঠেছেন ষষ্ঠ বাছাই কানাডার মিলোস রাওনিচ ও চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচ। কষ্টের জয়ে শেষ ষোলোয় উঠেছেন নারী এককের সেরা বাছাই আঞ্জেলিক কেরবার।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৭০তম যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সের বিপক্ষে প্রথম সেট হেরে বসেছিলেন জার্মানির কেরবার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৬, ৭-৬, ৬-৪ গেমে জিতে যান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়।

সোমবার চতুর্থ রাউন্ডে চতুর্দশ বাছাই গার্বিনে মুগুরুসার বিপক্ষে খেলবেন দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কেরবার। এই প্রতিযোগিতার ফাইনালে উঠতে ব্যর্থ হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবেন তিনি।

নারী এককের শেষ ষোলোয় আরও উঠেছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা ও ডেনমার্কের কারোলিনা ওজনিয়াকি। তারা দুজনও প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

শেষ ষোলোয় ফেদেরার-জোকোভিচ !

আপডেট সময় : ০১:০৫:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭