বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০২১ সাল পর্যন্ত বার্সাতেই মেসি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৪:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টাইন ফুটবল সুপার স্টার লিওনেল মেসি। তার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে আজ বুধবার ঘোষণা দিয়েছে কাতালান ক্লাবটি। বাল্যবান্ধবীকে বিয়ের কয়েকদিনের মধ্যেই এই চুক্তিতে সম্মত হলেন মেসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানায়, কয়েক সপ্তাহের মধ্যে মৌসুম পূর্ব অনুশীলনে মেসি যোগ দিলেই নতুন চুক্তিপত্র স্বাক্ষরিত হবে। ’ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি ক্লাবটি। এর ফলে ৩৪ বছর বয়স পর্যন্ত ক্যাম্প ন্যুতেই কাটাবেন পাঁচবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী আর্জেন্টাইন মেগাস্টার। ক্লাবের সঙ্গে বর্তমান চুক্তিটি ২০১৮ সালের জুনে শেষ হবার কথা ছিল।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার ইয়ুথ ট্রেনিং সেন্টারে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। বর্তমানে ৩০ বছরে পৌঁছে যাওয়া এই আর্জেন্টাইন তারকা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মেসির বয়স যখন ১৬ বছর তখন প্রথমবারের মত মূল দলে তার অভিষেক ঘটে, এফসি পোর্তোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। স্বল্প সময়ের মধ্যেই সিনিয়র দলে গোলের দেখা পান তিনি। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত আলবাসেতের বিপক্ষে ম্যাচে লক্ষ্য ভেদ করেছিলেন তিনি। ’

সেটি এখন জমতে জমতে পৌঁছে গেছে ৫০৭টিতে। এ পর্যন্ত ক্লাবটির হয়ে তিনি ৫৮৩টি ম্যাচে অংশ নিয়েছেন। বর্তমানে তিনিই ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলতাদার তালিকায় আসন করে নিয়েছেন। মেসিকে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

২০২১ সাল পর্যন্ত বার্সাতেই মেসি !

আপডেট সময় : ০২:১৪:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭