বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভারতের হারের দিনে ধোনির ‘অদ্ভুত’ রেকর্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৯:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লো স্কোরিং ম্যাচ বেশিরভাগ ক্ষেত্রে বেশ টানটান হয়। রবিবার ঠিক তেমনটাই হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ। ১৯০ রান তাড়া করতে নেমে ভারত হারল ১১ রানে। ৫ ম্যাচের সিরিজে ফল এখন ২-১।

তবে এই ম্যাচে মূল আলোচনা আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার ধোনিকে নিয়ে। তিনি ৫০ রান করলেন ১০৮ বল খেলে। এমন স্লো ব্যাটিং দেখে ২ দশক আগেকার টেস্ট ম্যাচের কথা মনে পড়তে বাধ্য।

ম্যাচের প্রথম থেকেই খেলা বেশ ঢিমে তালেই শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার লুইস এবং হোপ ‘দেখে খেলার’ নীতি নিয়েছিলেন। দু’ জনেরই সংগ্রহ ৩৫ রান। তারপর মিডল অর্ডার ব্যাটসম্যানদের কোনও ক্রমে টিকে থাকার লড়াই। ৫০ ওভারে ফসল ১৮৯ রান।

তবে ভারতের বোলিং যতটা ভালো হয়েছে, ব্যাটিং হয়েছে ততটাই খারাপ। কোহলিকে তো পরিকল্পনা করে আউট করলেন হোল্ডার। একমাত্র রাহানে ছাড়া কাউকেই সাবলীল মনে হয়নি। এক সময় দ্রুত তিন উইকেট হারিয়ে রাহানেও খোলসের মধ্যে ঢুকে যান। নিট ফল ৬০ রানে সুইপ মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন।

তারপর সবই ‘ধোনি-ময়’। ১১৪ বল খেলেন ৫৪ রান। বাউন্ডারি মাত্র ১টি। তাও ১০৩ নম্বর বলে আসে সেই বাউন্ডারি। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় মন্থরতম হাফ সেঞ্চুরি করলেন ধোনি। প্রথম স্থানে আছেন সদাগোপান রমেশ। তিনি কেনিয়ার বিরুদ্ধে ৫০ করেছিলেন ১১৬ বলে।

১৯০ রান তাড়া করতে নেমে এমন ল্যাজে-গোবরে অবস্থা এর আগে শেষ কবে হয়েছে তা কোহলি নিজেই হয়তো মনে করতে পারবেন না। ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন জেসন হোল্ডার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ভারতের হারের দিনে ধোনির ‘অদ্ভুত’ রেকর্ড !

আপডেট সময় : ১২:০৯:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭