বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজেকে ফিট রাখতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুমিনুল !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের ‘লিটল বয়’ তিনি। টেস্ট ক্রিকেটে দলের অন্যতম ভরসাও। বলছিলাম মুমিনুল হকের কথা, আর কয়দিন বাদেই শুরু হচ্ছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প।

মূলত আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখেই মিরপুরে ১০ জুলাই থেকে শুরু হবে এ কন্ডিশনিং ক্যাম্প। তার আগেই নিজেকে ফিট রাখতে এখন মিরপুর ক্রিকেট একাডেমিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাইগারদের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক।

জিম করছেন, করছেন রানিংও। আপাতত তার সবিশেষ গুরুত্ব এই দুটো বিষয়ের ওপরেই। এরপর তিনি ভাববেন ব্যাটিং ও বোলিং নিয়ে।

সোমবার (৩ জুলাই) বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তিনি একথা বলেন। মুমিনুল জানান, ‘জিম এবং রানিং সেশনে গুরুত্ব দিচ্ছি। অনেকদিন পর অনুশীলনে আসলে আমার মনে হয় ফিটনেস নিয়ে কাজ করা উচিত। তারপরে ব্যাটিং-বোলিংয়ে আস্তে আস্তে যাব।

এ বছরের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের টেস্টের প্রথমটিতে একেবারেই প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেননি মুমিনুল। প্রথম ইনিংসে তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৭ আর দ্বিতীয় ইনিংসে ছিল মাত্র ৫ রান। যা তাকে ছিটকে দেয় সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্ট থেকে।

বিষয়টি যে কোনো প্রসিদ্ধ ব্যাটসম্যানের মন খারাপ করে দিতে যথেষ্ট। কিন্তু মুমিনুলের বেলায় তেমনটি হচ্ছে না। বরং চাইছেন ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়ার সিরিজ দিয়েই ছন্দে ফিরতে। তবে সেই কাজটি খুব বেশি সহজ হবে না বলেও বিশ্বাস এই টাইগার টেস্ট ব্যাটসম্যানের।

তিনি যোগ করেন, খারাপ খেললেও আবার ওভারকাম করতে হবে। ওভারকাম করা চ্যালেঞ্জ হবে। আশা করি ওভারকাম করতে পারবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

নিজেকে ফিট রাখতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুমিনুল !

আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭