বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আইপিএলে দেখা যাবে পাকিস্তানি ক্রিকেটারদের !

  • আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আফগানিস্তানের ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা মিলছে না পাকিস্তানের ক্রিকেটারদের। এক কথায় বলা যায়, আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটাররা। দলগুলো ঠিক চাচ্ছে আইপিএলে পাকিস্তানিরা খেলুক। কিন্তু ভারত সরকারের হস্তক্ষেপের কারণে তা সম্ভব হয়নি। এবার হয়তো আইপিএলে দেখা মিলতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের। ওভালে ফাইনাল শেষেই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক প্রভাবশালী কর্মকর্তাকে এই প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এক অধিনায়ক। পাকিস্তান থেকে প্রকাশিত এক উর্দু দৈনিকে এই খবর বের হয়েছে। তবে কার কাছে কে প্রস্তাব দিয়েছেন নাম উল্লেখ করা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ফেবারিট থাকলেও পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি। ১৮০ রানে হেরে গেছে। এই হারে গোটা ভারত এখন হতাশার ডুবছে। ক্রিকেট বিশ্লেষকরা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন এমন হারে। ভারতের সাবেক এক অধিনায়ক মনে করেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হচ্ছে না বলেই তাদের ক্রিকেটারদের পারফরম্যান্স সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না। সিরিজ না হোক অন্তত আইপিএলে খেলার অনুমতি দিলে ধারণা পাওয়া যাবে। কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডেও এ নিয়ে আলোচনা হয়েছে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর। ভারত যদি পাকিস্তানিদের জন্য দুয়ার খুলে দেয় তখন আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি দেবে কিনা সেটাও দেখার বিষয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

আইপিএলে দেখা যাবে পাকিস্তানি ক্রিকেটারদের !

আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭