বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সেমিতে পাকিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গেও দেখা হতে পারে টাইগারদের, যদি…

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫১:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলির দল। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত গ্রুপ সেরা তারাই। তাই বড় ধরণের কোন অঘটন না ঘটলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

তবে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা রয়েছে পাকিস্তান বা শ্রীলঙ্কারও। তবে সেই সম্ভাবনা অনেক ক্ষীণ। কারণ রান রেটের দিক থেকেও সবার ওপরে রয়েছে ভারত। তাদের রান রেট এতটাই ভালো যে, পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের জয়ী দলের পক্ষে তাদের টপকানো প্রায় অসম্ভব। যেহেতু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এখানে অনেক কিছুই সম্ভব হতে পারে। সে জন্য হয়তো কিছুটা অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের জন্য।

সমীকরণ বলছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার যে কোনো একটি দল যদি প্রথমে ব্যাট করতে ৩৫০-এর ওপরে রান করে আর সেই সঙ্গে  প্রতিপক্ষকে ১৫০ বা তার আশপাশের রানের ভেতর অলআউট করে দিতে পারে তাহলে বর্তমান যে নেট রানরেট আছে, তার চেহারাও পাল্টে যেতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কোনো একটি দলও নেট রানরেটে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। তখন বাংলাদেশের প্রতিপক্ষ নাও হতে পারে ভারত। ভারতের বদলে তাহলে সেই দল কোনটি হবে সেটি বলে দিবে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলাফল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

সেমিতে পাকিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গেও দেখা হতে পারে টাইগারদের, যদি…

আপডেট সময় : ১১:৫১:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭