মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোল করে বাবাকেও চমকিয়ে দিল জুনিয়র রোনালদো !

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:৫০:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কথায় বলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া.. সেই কথাই একেবারে আক্ষরিক অর্থে প্রমাণ করে ছাড়লেন জুনিয়র রোনালদো। অসাধারণ দক্ষতায় গোল করে তাক লাগিয়ে দিল জুনিয়র। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর শনিবার রাতে মিলেনিয়াম স্টেডিয়াম তখন রোনালদো রোনালদো রব। খেলা শেষে তখন পরিবারের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন সিআরসেভেন। বান্ধবী জর্জিনা রড্রিগেজ, ভাই হুগো অ্যাভেইরো এবং মা ডোলোরেস অ্যাভেইরোর সঙ্গে ফ্রেমবন্দি ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই পারিবারিক আনন্দে তখন গা ভাসিয়েছে আপামর রিয়াল সমর্থকও।

হঠাৎ সমর্থকদের নজর চলে গেল মাঠের অন্য প্রান্তে। সেখানে তখন বল পায়ে কেরামতি দেখাচ্ছে এক খুদে। ছোট্ট পায়ের ডজে ছিটকে যাচ্ছে তার সমবয়সীরা। বছর ছয়েকের বালকের অসাধারণ পায়ের কাজ তখন মুগ্ধ উপস্থিত দর্শক। একেবারে রোনাল্ডীয় কায়দায় সে তখন দু’জনকে কাটিয়ে পেনাল্টি বক্স থেকে সোজা গোল পোস্টে পাঠিয়ে দিয়েছে বল। গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই জালে জড়িয়ে যায় সে বল। রিয়ালের ১২ বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাবের মাঝে রোনালদো জুনিয়রের এই অসাধারণ খেলার মুহূর্তও আলোচনার বিষয় হয়ে ওঠে।  সোশ্যাল মিডিয়া তো বলতে শুরু করেছে, বাবার মতো ক্ষিপ্র পা পেয়েই জন্মেছে রোনালদো জুনিয়র!

সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

গোল করে বাবাকেও চমকিয়ে দিল জুনিয়র রোনালদো !

আপডেট সময় : ০৯:৫০:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭