রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের অদূরে একটি মুদি দোকানের পেছনে বাক প্রতিবন্ধী শিশু (১৪) ধর্ষিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আব্দুস সালামকে (৬৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতার বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন।

খালিশপুর থানার ওসি আমীর তৈমুর ইলী জানান, ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের অদূরে খালিশপুর নিউ কলোনীর ১৯নং রোডে বৃদ্ধ আব্দুস সালামের একটি মুদি দোকান রয়েছে। ওই দোকানে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাক প্রতিবন্ধী শিশুটি বিস্কুট কিনতে যায়। এসময় কৌশলে দোকানদার আব্দুস সালাম শিশুটিকে তার দোকানের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাসায় গিয়ে তার মাকে ইশারা-ইঙ্গিতে জানালে তিনি এলাকাবাসীকে নিয়ে দোকানে গিয়ে সালামকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় ধর্ষিত শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটিকে নারী পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার!

আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬