রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাজধানীতে অটোরিকশা চোরচক্রের ১২ সদস্য গ্রেফতার!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৫:০৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। এ সময় ৫টি অটোরিকশা ও চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই অটোরিকশার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এ সব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতাকৃতরা হচ্ছে- মজিবর, তাহের, জাহাঙ্গীর, নয়ন, মোসলেম, মো. শাহ আলম, মো. ঈমান আলী, মো. রহিম, মো. আলাউদ্দিন, মো. নাসির, মো. বাহাদুর হাওলাদার ও মো. আমিনুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চালকদের সাথে সখ্যতা গড়ে চায়ের সাথে নেশাজাতীয় ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে নির্জন স্থানে ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়ে নিয়ে যায়।

তিনি আরো বলেন, পরবর্তীতে সিএনজি মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ৬০ থেকে ৮০ হাজার টাকার বিনিময়ে সিএনজি অটোরিকশা ফেরত দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

রাজধানীতে অটোরিকশা চোরচক্রের ১২ সদস্য গ্রেফতার!

আপডেট সময় : ১১:১৫:০৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬