রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ব্রাজিলে হলুদ জ্বরে ২৫৯ জনের মৃত্যু !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি বছর ব্রাজিলে হলুদ জ্বর বা পীতজ্বরে আক্রান্ত হয়ে অন্তত ২৫৯ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তাদের বেশিরভাগই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের।

শুক্রবার এক ঘোষণায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৫৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও ৪৭ জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এছাড়া, এই রোগে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৭৫৬ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি, হলুদ জ্বরে আক্রান্ত হয়েছে এ আশংকায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও ৬২২ জনকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে।

আরও জানা যায়, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইস ও স্পিরিতো সান্তোতে সবচেয়ে বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে। দুটি রাজ্যে যথাক্রমে ৪৮৮ ও ২৩৪ জনের এই রোগ ধরা পড়েছে। এছাড়া, সাও পাওলো ও রিও ডি জানেরিওতেও হলুদ জ্বরে মৃত্যুর ঘটনা ঘটে।

উল্লেখ্য, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মহামারীর আকারে ছড়িয়ে পড়া এই জ্বর মোকাবেলায় দেশটির কর্তৃপক্ষ দুই কোটির বেশি প্রতিষেধক বিতরণ করেছে।

সূত্র: সিনহুয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ব্রাজিলে হলুদ জ্বরে ২৫৯ জনের মৃত্যু !

আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭