রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

দক্ষিণ কোরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৩:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ১৩ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্নীতির কারণে অপসারিত সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হেই’র শূন্যস্থান পূরণে এই নির্বাচনের আয়োজন করা হয়।

বামপন্থী চিওল জায়ে ইন এবং মধ্যপন্থী অ্যান চিওল সু’র মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জনমত জরিপগুলো আভাস দিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কের বৈরীতা এবং দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অনিশ্চয়তার জন্য এ নিবার্চনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এদিকে দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট পার্ক বর্তমানে কারাগারে আছেন। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বারাবর অস্বীকার করে আসছেন।

নির্বাচনে দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির নেতা মুন জায়ে ইন তাকে জয়ী কারার আহ্বান জানিয়ে বলেছেন, এতে করে পার্কের অপসারণের পর জাতীয় পর্যায়ে যে বিভাজন সৃষ্টি হয়েছে তার সমাধান হবে।

ভোট প্রদানের পর প্রেসিডেন্ট প্রার্থী মুন জানিয়েছেন, ‘মনে করি আমি এবং আমার পার্টিই শুধু মরিয়াভাবে সরকারে পরিবর্তন চাই না বরং জনগণও চায়। ‘

অন্যদিকে সাবেক ডাক্তার অ্যান চিওল জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি জনগণের কাছে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে এই নিবার্চনে মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে মুন ২০১২ সালে পার্কের কাছে খুব অল্প ভোটে হেরে গিয়েছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

দক্ষিণ কোরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ !

আপডেট সময় : ১১:২৩:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭