শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

গুলি করে ব্যবসায়ীর ৬৬ লাখ টাকা ছিনতাই !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৩:৫১ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরে দিন-দুপুরে গুলি করে রবিউল ইসলাম নামে এক গার্মেন্ট ব্যবসায়ীর কাছে থাকা ৬৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় ওই ব্যবসায়ীর গাড়িচালক ও কারখানার ক্যাশিয়ারও আহত হন। গতকাল রবিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে নিশ্চিত করেছেন ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন।

গুলিবিদ্ধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত অন্য দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জাকির হোসেন জানান, বেসরকারি একটি ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা থেকে শ্রমিকদের বেতনের ৬৬ লাখ টাকা তুলে নিজ প্রাইভেটকারযোগে টঙ্গী স্টেশন রোডের ‘আর এন করপোরেশন’ কারখানায় যাচ্ছিলেন ব্যবসায়ী রবিউল ইসলাম। ঢাকা-ময়মনসিংহ রোডের গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেল ও দুটি পিকআপ ওই ব্যবসায়ীর প্রাইভেটকারের গতিরোধ করে। এসময় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা প্রাইভেটকারটির গ্লাস ভেঙ্গে ব্যবসায়ীকে ৩/৪ রাউন্ড গুলি করে প্রাইভেটকারের ভেতরে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এতে গাড়িতে থাকা কারখানার ক্যাশিয়ার ও প্রাইভেটকারচালক ভাঙা কাঁচের আঘাতে আহত হন।

এসআই জাকির হোসেন জানান, পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

গুলি করে ব্যবসায়ীর ৬৬ লাখ টাকা ছিনতাই !

আপডেট সময় : ১২:৫৩:৫১ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭