মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

হ্যামিস্ট্রিংয়ের চোটে আইপিএল শেষ ম্যাককালামের !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:০০ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এমনিতেই মৌসুমটা ভাল যাচ্ছে না গুজরাট লায়ন্স। এরই মধ্যে শেষ হয়ে গেছে প্লে-অফের আশাও। এবার আরও একটা ধাক্কা খেল গুজরাট। শেষ তিন ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠে পাচ্ছে না নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে।

বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ২০৮ রান করেও হেরে যায় গুজরাট। আর ওই ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে ম্যাককালামের। আইপিএলের চলতি আসরে ১১ ম্যাচে ৩১৯ রান করেছেন ম্যাককালাম। এখন পর্যন্ত গুজরাটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গত আসরে করেছিলেন ৩৫৪ রান।

এদিকে ম্যাককালামের বিদায়ে গুজরাটের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কমে চারজন হয়ে গেল- ডোয়াইন স্মিথ, অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার ও আরব আমিরাতের চিরাগ সুরি। চোটের কারণে আগেই ছিটকে গেছেন ডোয়াইন ব্রাভো ও অ্যান্ড্রু টাই। আর জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরে গেছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।

আগামী ৭ মে অ্যাওয়ে ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলবে সুরেশ রায়নার নেতৃত্বাধীন গুজরাট। এছাড়া ১০ মে ঘরের মাঠে দিল্লি ও ১৩ মে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

হ্যামিস্ট্রিংয়ের চোটে আইপিএল শেষ ম্যাককালামের !

আপডেট সময় : ১২:১৪:০০ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭