মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

শত মিলিয়নের মাইলফলক ছাড়িয়ে রোনালদো !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৯:৩৭ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খেলার মাঠে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠ ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার কাঁপাচ্ছেন সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইন্সটাগ্রামও। ক্রীড়াজগতের প্রথম খেলোয়াড় হিসেবে ইন্সটাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

মাঠের লড়াইয়ে হরহামেশাই দেখা যায় মেসি-রোনালদোর ‍তুলনা। তবে এখানে রোনালদোর ধারে কাছেও নেই কেউ! সিআর সেভেনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন নেইমার ৭৪ মিলিয়ন ফলোয়ার নিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির অবস্থান তাহলে কোথায়? ৭১ মিলিয়ন ফলোয়ার নিয়ে ইন্সটাগ্রামের তিন নম্বরে লিওনেল মেসি।

ইন্সটাগ্রামে বেশ সক্রীয় রোনালদো। মাঠ ও মাঠের বাইরের কিংবা জিমে ওয়ার্ক আউটের চিত্র নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সামনে তুলে ধরেন তিনি। মডেলিংয়ের কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, এমনকি নিজের পছন্দের গাড়ির আপডেটও দিয়ে থাকেন ইন্সটাগ্রামে। শুধু কী তাই? জুনিয়র রোনালদোর সঙ্গে তার যে দারুণ সখ্য, সিআর সেভেন সেটাও সমর্থকদের জানান দেন এই ইন্সটাগ্রামে।

তবে দল হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের অবস্থান কিন্তু দুইয়ে। শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। মেসি-নেইমারদের ক্লাবের ফলোয়ার ৫০ মিলিয়ন। আর বেল-রোনালদো-বেনজেমাদের ফলোয়ার সংখ্যা ৪৯ মিলিয়ন।

জিদানের অধীনে গত বছরটা দারুণ কেটেছে রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে রিয়াল। এবারও চ্যাম্পিয়ন্স লিগসহ লা লিগার শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রোনালদো।

সূত্র : নিউজ ডটকম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

শত মিলিয়নের মাইলফলক ছাড়িয়ে রোনালদো !

আপডেট সময় : ১২:০৯:৩৭ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭