মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ইয়াসির ঘূর্ণিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে পাকিস্তান !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৪:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয়টিতে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। ফলে স্বাগতিকদের সারাদিনের ব্যাটিং নৈপুণ্য বৃথা গেল শেষ দিকের ব্যাটসম্যানদের দ্রুত সাজঘরে ফেরায়। যদিও ক্রিকেট অনিশ্চিয়তার খেলা, তারপরও দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহের ৬ উইকেটে সুবাদে জয় দেখতেই পারে স্বাগতিকরা। আর সেটা হলে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিসে গিয়ে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে পাকিস্তান। সর্বশেষ খবর অনুযায়ী টেস্টের চতুর্থ দিন শেষে এক উইকেট হাতে রেখে ১৮৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ক্যারিবীয়রা।

বার্বাডোস টেস্টের প্রথম ইনিংস শেষে ৮১ রানে পিছিয়ে থেকে এক উইকেটে ৪০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। চ্যালেঞ্জিং লিড নেওয়ার লক্ষ্যে দলের ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তরুণ শাই হোপ। ৯০ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন এ উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

তবে হোপ ফিরে গেলেই আসা যাওয়ার মধ্যে থাকে ক্যারিবীয়রা। ৮ বলে মাত্র ১ রানের বিনিময়ে তিনটি উইকেটের পতন ঘটে। ২৩৫ রানে ইয়াসির শাহের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হোপ।
স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই পরের ওভারেই ভিশল সিংকে (৩২) ক্লিন বোল্ড করেন পেসার মোহাম্মদ আব্বাস। পরের ওভারে ইয়াসিরের চতুর্থ শিকারে পরিণত হন অধিনায়ক জেসন হোল্ডার (১)। এরপর শেন ডওরিচ (২) ও আলজারি জোসেফকেও (৭) সাজঘরে পাঠান ইয়াসির।

এর আগে, রোস্টন চেজের সেঞ্চুরির ওপর ভর করে ৩১২ রান করে ওয়েস্ট ইন্ডিস। জবাবে আজহার আলীর সেঞ্চুরি ও মিসবাহ উল হকের ৯৯ রানের ওপর ভর করে ৩৯৩ রান করে ৮১ রানের লিড নেয় সফরকারী পাকিস্তান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

ইয়াসির ঘূর্ণিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে পাকিস্তান !

আপডেট সময় : ০১:০৪:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭