মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

মেসির পাশে রোনলদো !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৮:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মেসি রোনালদোর রেকর্ড নিয়ে ভক্তদের মধ্যে সবসময় একটা কৌতুহল থাকে। এবার আরেকটি রেকর্ড গড়ে মেসির পাশে বসলেন রোনালদো।

চ্যাম্পিয়ন লিগের শেষ চারের প্রথম লেগে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল। ঘরের মাঠে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলের জয়ে ফাইনালের পথে এক পা এগিয়ে গেল জিনেদিন জিদানের শিষ্যরা  আর এ হ্যাটট্রিক দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মেসির গড়া রেকর্ড স্পর্শ করলেন সিআরসেভেন। এখন দুজনেরই সমান সংখ্যক হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগে।

ঘরের মাঠে শুরুটা দুর্দান্ত করেন রোনালদো। ম্যাচের দশম মিনিটে নিজের প্রথম গোল করে দলকে লিড এনে দেন। কাসেমিরোর ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান পর্তুগিজ এই তারকা। ম্যাচের ৭৩ মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মার্সেলোর কাছ থেকে বল পেয়ে তা রোনালদোর উদ্দেশ্যে বাড়ান বেনজেমা। আর গতিময় বলটিকে না থামিয়ে ডান পায়ের বুলেট গতির শটে অ্যাটলেটিকোর জালে জড়ান রোনালদো।

১৩ মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। লুকাস ভাসকুয়েজের ব্যাক পাস থেকে বল জালে জড়ান সিআরসেভেন। আর এতেই চ্যাম্পিয়ন্স লিগে মেসির গড়া সাত হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করেন রোনালদো।

সূত্র: গোল ডটকম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

মেসির পাশে রোনলদো !

আপডেট সময় : ১২:৫৮:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭