মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

মাশরাফি-সাকিবদের কার বেতন কত ?

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৩:১৬ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেটের আলোচনার কেন্দ্রে রয়েছে খেলোয়াড়দের বেতন। তারই জের ধরে ক্রিকেটারদের দাবির মুখে বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধন্ত পাকা হয়েছিল গত মাসেই। আর এবার জানা গেল কেন্দ্রীয় চু্ক্তিতে ক্রিকেটারদের শ্রেণীবিন্যাস এবং তাদের বেতন। বিসিবির পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়।

দলের ৪ সিনিয়র ক্রিকেটার- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবাল আছেন ‘এ প্লাস’ শ্রেণিতে। প্রত্যেকের মাসিক বেতন ৪ লাখ টাকা। এছাড়া, ৩ সংস্করণের ৩ অধিনায়ক মুশফিক, মাশরাফি ও সাকিব পাবেন ২০ হাজার টাকার দায়িত্ব ভাতা। বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম পাবেন ১০ হাজার টাকার দায়িত্ব ভাতা।

‘এ’ শ্রেণির একমাত্র খেলোয়াড় মাহমুদউল্লাহ। তিনি পাবেন ৩ লাখ টাকা। ‘বি’ শ্রেণিতে থাকা ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকারের বেতন ২ লাখ টাকা।

রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন পড়েছেন ‘সি’ শ্রেণিতে। তারা পাচ্ছেন দেড় লাখ টাকা করে।

আর ‘ডি’ শ্রেণির ৩ ক্রিকেটার তাইজুল ইসলাম, কামরুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পাবেন ১ লাখ টাকা। এই বেতনকাঠামো কার্যকর হবে ২০১৭ সালের জানুয়ারি থেকে।

উল্লেখ্য, এ বছরের চুক্তির জন্য নির্বাচিত খেলোয়াড়দের তালিকায় নতুন মুখ তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন। গত বছর চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন নাসির হোসেন, আরাফাত সানি ও আল আমিন হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

মাশরাফি-সাকিবদের কার বেতন কত ?

আপডেট সময় : ০১:০৩:১৬ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭