মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

দেশে ফিরছেন সাকিব !

  • আপডেট সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশে ফিরছেন সাকিব! না, কোনো দুঃসংবাদ না। বোনের বিয়ে উপলক্ষে দেশে ফিরছেন তিনি। বৃহস্পতিবার (৪মে) সকালে দেশে ফেরার কথা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

আইপিএলের দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। চলতি আসরে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। বাকি ম্যাচগুলোতে বসে ছিলেন ডাগআউটে। তবে দেশে ফিরে বোনের বিয়ে শেষে রাতেই ইংল্যান্ডের ফ্লাইট ধরবেন সাকিব।

এদিকে, সম্প্রতি স্ত্রী অসুস্থ থাকার কারণে দেশে ফিরেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও আইপিএলের জন্য ভারতে অবস্থান করায় এখনও যোগ দেননি ইংল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্পে। বিসিবির পরিকল্পনা অনুসারে মোস্তাফিজ, মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান একসঙ্গে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

দেশে ফিরছেন সাকিব !

আপডেট সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭