মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

মিসবাহ-ইউনুসকে দায়িত্ব দিতে চায় পিসিবি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০২:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান। তবে বিদায় নেয়া এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে রেখে দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সেখানকার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান।

তিনি বলেন, এই দুই ক্রিকেটারের অর্জনগুলোকে আমরা সবসময় শ্রদ্ধা জানাই। তাদের এই অভিজ্ঞতা দিয়ে পাকিস্তান ক্রিকেট অনেক বেশি লাভবান হবে। তাদেরকে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হবে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে তাদের কাছে প্রস্তাব যাবে। সেই প্রস্তাবে তারা একমত হলে অবসরের পর পিসিবির সাথে কাজ করবেন তারা।

পাকিস্তান ক্রিকেটে অসামান্য অবদান রাখা মিসবাহ ও ইউনুস খান ওয়েস্ট ইন্ডিজে ক্যারিয়ারের বিদায়ী টেস্ট সিরিজ খেলছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে রেখেছেন দেশটির টেস্ট অধিনায়ক মিসবাহ। এর কিছুদিন পরই ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন পাকিস্তানের হয়ে ১১৬ টেস্ট খেলা ইউনুস খান।

তিনি জানান, টেস্ট ক্যারিয়ারের ১০ হাজার রান পূর্ণ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ক্যারিবিয়দের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই ছুঁয়েছেন সেই মাইলফলক। ২৩ রান যোগ করে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

সূত্র: সামা টিভি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

মিসবাহ-ইউনুসকে দায়িত্ব দিতে চায় পিসিবি !

আপডেট সময় : ০২:০২:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭