মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

আমি জানি ম্যাচের সময় আমি একটা পশু: অ্যান্টনিও কন্তে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০০:১৯ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুর্দান্ত ফর্মে আছে চেলসি। সামনে যাকেই পাচ্ছে পুরোপুরি বিধ্বস্ত করছে ব্লুজরা। দিশেহারা এক চেলসির দায়িত্ব নিয়ে এখন ইতিহাস গড়ার পথে অ্যান্টনিও কন্তে। আর এমন সাফল্যে চেলসি বস যেন নিজেকে আবিষ্কার করেছেন নতুন রূপে। প্রিমিয়ার লিগে এভারটনকে ৩-০ গোলে হারিয়ে তিনি বলেছেন, ‘আমি জানি ম্যাচের সময় আমি একটা পশু!’

রোববার রাতে মাঠের ভেতরই ছেলেদের সঙ্গে বুনো উল্লাসে মাতেন কন্তে। প্রিমিয়ার লিগের শেষ চার ম্যাচের তিনটি জিতলেই শিরোপা নিজেদের করবে চেলসি। এসময় ৪৭ বছর বয়সী এই কোচ বলেন, ‘দুটো অ্যান্টনিও আছে। দুজন দুরকম। ’ নিজের উচ্ছাসে বর্ণনায় তিনি আরও বলেন, ‘ম্যাচের পর অবশ্যই আমি শান্ত হব। কিন্তু জয়ের পর খেলোয়াড়দের সঙ্গে উদযাপন করাটা খুব ভালো বলে মনে করি। এ জন্যই আমি বেঁচে আছি। ’

নিজেদের ৩৫তম ম্যাচে খেলতে নেমে এভারটনের বিপক্ষে প্রথমার্ধ গোল শূন্য থাকলেও বিরতির পর ৬৬ তম মিনিটে পেদ্রোর দুর পাল্লার শটে প্রথম গোলের মুখ দেখে চেলসি। এভারটন কিছু বোঝে ওঠার আগেই মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন দলের ইংলিশ ডিফেন্ডার গ্যারি কাহিল। আর ম্যাচের নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে তৃতীয় গোলটি করে জয়ের ব্যবধানকে বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

আমি জানি ম্যাচের সময় আমি একটা পশু: অ্যান্টনিও কন্তে !

আপডেট সময় : ০২:০০:১৯ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭