মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

সেমিফাইনালে হেরে শারাপোভার বিদায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে থেমে যেতে হল মারিয়া শারাপোভাকে। ডোপিংয়ের দায়ে ১৫ মাস নির্বাসিত ছিলেন তিনি। জার্মানিতে স্টুটগার্ট ওপেনেই তিনি টেনিস কোর্টে ফিরেছিলেন। দুরন্ত ছন্দে এগোচ্ছিলেন। কিন্তু সেই বিজয়রথ থেমে গেল।

ক্রিশ্চিনা লাদেনোভিচ ৩–৬, ৭–৫, ৬–৪ গেমে হারালেন শারাপোভাকে। ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াই শেষে ক্রিশ্চিনা জানিয়েছেন, ‘‌শারাপোভার বিরুদ্ধে খেলাটা বেশ কঠিন। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল শারাপোভা। আমি শুরুর দিকে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। কিন্তু দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলাম। তাই জিততে পেরেছি।

স্টুটগার্ট ওপেনে শারাপোভার খেলা নিয়ে কম বিতর্ক হয়নি। স্বয়ং ক্রিশ্চিনাও শারাপোভার ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে সমালোচনা করেছিলেন। টুর্নামেন্টে বাড়তি সুবিধা পাচ্ছেন মাশা, এমন অভিযোগও ছিল। অনেকেই মনে করছেন এসবের জন্যই সেমিফাইনালে চাপে পড়ে গেলেন শারাপোভা। প্রথম সেটটা কিন্তু ৩৫ মিনিটেই জিতে নিয়েছিলেন মাশা। কিন্তু পরের দুটো সেটে আর পারলেন না। প্রতিপক্ষ ম্যাচে ফিরে এল দারুণভাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

সেমিফাইনালে হেরে শারাপোভার বিদায় !

আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭