মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

আইপিএলে বিরাটদের ফের লজ্জাজনক পরাজয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৭:১০ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইপিএলের দশম আসরে প্লে-অফে যাওয়ার আশা আর প্রায় নেই বললেই চলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। একের পর এক ম্যাচ তারা হেরেই চলেছে। এবার মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে পুণে ৬১ রানে হারাল বেঙ্গালুরুকে। এই ম্যাচেও ১০০ রানের গন্ডি পার হতে পারেনি বিরাটরা। যার ফলে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

রাইজিং পুণে সুপারজায়ান্ট প্রথমে ব্যাট করে তুলেছিল ৩ উইকেটে ১৫৭। পুণের পক্ষে রাহুল ত্রিপাঠি করেন ৩৭ রান। স্টিভ স্মিথ করেন ৩২ বলে ৪৫ রান। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। মনোজ তিওয়ারি অপরাজিত থাকলেন ৩৫ বলে ৪৪ রান করে। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়। ধোনি অপরাজিত থাকেন ২১ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সমস্যায় ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রাভিস হেড (‌২)‌, এবি ডি’‌ভিলিয়ার্স (‌৩)‌, কেদার যাদব (‌৭)‌ রান করে সাজঘরে ফেরেন। খেললেন একমাত্র বিরাট কোহলি। তিনি ৪৮ বলে ৫৫ রান করেন। ২০ ওভারে বেঙ্গালুরু করে ৯ উইকেটে ৯৬ রান।

পুণের বোলারদের ধাক্কায় কখনওই থিতু হতে পারেননি বেঙ্গালুরু ব্যাটসম্যানরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় আরসিবি। তবে পুণের সেরা বোলার ছিলেন লকি ফার্গুসন। তিনি ৪ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নেন। ইমরান তাহির নিলেন ৩ উইকেট।
‌‌
৯ ম্যাচে পুণের পয়েন্ট এখন ১০। তারা রয়েছে ৪ নম্বরে। আর বেঙ্গালুরু ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে ৭ নম্বরে। বলা ভাল যে, জিততে ভুলে গেছেন বিরাট কোহলিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

আইপিএলে বিরাটদের ফের লজ্জাজনক পরাজয় !

আপডেট সময় : ০১:০৭:১০ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭