মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

বড় জয় দিয়ে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকো হারের পর বড় জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। বুধবার রাতে  দেপোর্তিভো লা করুনাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই গোল উৎসব করেছে লা লিগার অন্যতম সেরা দলটি। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে থাকা বার্সেলোনাকে ধরে ফেলল রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমানসংখ্যক জয় ও পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। গোল সংখ্যা ও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে কাতালানরা।

রিয়ালের জয়ের রাতে জোড়া গোল করেন কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ। এল ক্লাসিকোতে গোল পাওয়া এ তারকা বুধবার রাতে গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন। এছাড়া একটি করে গোলের দেখা পান আলভারো মোরাতা, লুকাস ভাসকেস, ইসকো ও কাসেমিরো।

রোনালদো ও টিন ক্রসকে বিশ্রামে রেখেছিলেন জিনেদিন জিদান।লাল কার্ড জটিলতায় রামোস নিষিদ্ধ এবং পায়ে চোট পেয়ে বেলও ছিলেন না। সব মিলিয়ে সেরা একাদশের অনেক খেলোয়াড়কে মাঠের বাইরে রেখে পরিকল্পনা সাজাতে হয় রিয়াল কোচকে। পরিকল্পনায় সফল রিয়াল কোচ। তরুণ দলটি হেসে-খেলে জয় এনে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। রিয়ালের গোল উৎসবের দিনে দুই গোল করে দেপোর্তিভো। ম্যাচে ৩৫ ও ৮৪ মিনিটে গোল দুটি করেন ফ্লোরিন আনডোন ও হোসেলু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

বড় জয় দিয়ে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ !

আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭