মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

আর্জেন্টিনার হয়ে কিছুই জিততে পারেননি মেসি: রোমারিও

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০২:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লিওনেল মেসি, ফুটবলের মহাতারকা, যার জাদুকরী খেলাতে মুগ্ধ ফুটবল বিশ্ব। অথচ মেসিকে নিয়ে ব্রাজিলের সাবেক তারকা রোমারিওর মন্তব্য হচ্ছে- ক্লাব ফুটবলে আকাশচুম্বী সাফল্য পাওয়া লিওনেল মেসি জাতীয় দলের হয়ে কিছুই জিততে পারেননি । আর তাই বার্সেলোনার এই ফরোয়ার্ডকে দিয়েগো ম্যারাডোনার সমতুল্যও মনে করেন না এ সাবেক ফুটবলার।

বরাবরের মতে চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছেন মেসি, বার্সেলোনার জার্সিতে ৫০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। তার জোড়া গোলেই রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারায় কাতালান ক্লাবটি।

এই জয়ে বার্সেলোনার টানা তৃতীয় ও মেসির নবম লিগ শিরোপা জয়ের সম্ভাবনা ভালোমতোই টিকে আছে। এছাড়া ২০০৫ সালে ক্লাবটির মূল দলে খেলা শুরু করা মেসি এ পর্যন্ত ক্যাম্প ন্যুয়ের দলটির হয়ে চারটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে সহ জিতেছেন অনেক শিরোপা।

কিন্তু জাতীয় দলের হয়ে আর্জেন্টিনা অধিনায়কের অর্জনের থলি একেবারে শূন্য। কোপা আমেরিকায় তিনবার ও বিশ্বকাপে একবার ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পাননি। এসব কারণেই রোমারিওর ধারণা, এখনও মারাদোনার ছায়াতেই আছে মেসি।

ফক্স স্পোর্টস ব্রাজিলকে রোমারিও বলেন, “মেসিকে একটি বিশ্বকাপ জিততে হবে। এ কারণেই আমি তার চেয়ে ম্যারাডোনাকে ভালো মনে করি। ”
“আর্জেন্টিনার হয়ে শিরোপা জিতেছে দিয়েগো। অন্যদিকে, মেসি বার্সেলোনার হয়ে ভালো খেলে কিন্তু জাতীয় দলের হয়ে সেটা করতে পারে না। ”

গোল করার সক্ষমতার বিচারে অবশ্য ম্যারাডোনার ও মেসির চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন বার্সেলোনার হয়ে ১৯৯৪ সালে লা লিগা জেতা রোমারিও। “এই জায়গায় মেসি ও ম্যারাডোনার চেয়ে আমি অনেক ভালো। আমি এটাই মনে করি এবং অনেক বিনীতভাবেই আমি এটা বলছি। ”

উত্তরসূরি নেইমারের সবসময়ই উচ্ছ্বসিত প্রশংসা করেন দেশের হয়ে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতা রোমারিও। তার মতে, ব্রাজিলকে ২০১৬ সালে রিও অলিম্পিকে সোনা জেতানো বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার বর্তমানের সেরা ফুটবলার। “আজকের দিনে ক্লাব ও জাতীয় দলের হয়ে নেইমার যে রকম খেলছে, তাতে আমি তাকেই বিশ্বসেরার পুরস্কারটি দিব। ”

সূত্র: ফক্স স্পোর্টস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনার হয়ে কিছুই জিততে পারেননি মেসি: রোমারিও

আপডেট সময় : ১২:০২:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭