মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ফের কোর্টে ফিরছেন টেনিস সুন্দরী শারাপোভা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০১:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পনেরো মাসের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে মঙ্গলবার রাতে। ডোপিং কাণ্ডে নির্বাসনের পর তখনই শেষ হবে রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার নির্বাসনের মেয়াদ। আর তার পরে বুধবার স্টুটগার্ট ওপেনে ফের কোর্টে দেখা যাবে মারিয়া শারাপোভাকে। তবে টেনিস কোর্টে শারাপোভার প্রত্যাবর্তন ঘটতে চলেছে ওয়াইল্ড কার্ড নিয়ে। আর তা নিয়েই শুরু হয়েছে টেনিস মহলে বিতর্ক।

প্রথম ম্যাচে তাঁর প্রতিপক্ষ বিশ্বের ৩৫ নম্বর ইতালির রবার্তা ভিঞ্চি। এর আগে পর পর দু’টো টুর্নামেন্টেই প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিলেন ভিঞ্চি। ফলে টেনিস মহলের কেউ কেউ আশাবাদী পনেরো মাস পড়ে কোর্টে নামলেও ভিঞ্চিকে হারাতে খুব বেশি বেগ পেতে হবে না শারাপোভাকে। আর প্রথম রাউন্ডে জিতলেই দ্বিতীয় রাউন্ডে শারাপোভা মুখোমুখি হবেন পোল্যান্ডের অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কা-র। পোলিশ এই টেনিস খেলোয়াড় এর আগে শারাপোভার ওয়াইল্ড কার্ড পাওয়া নিয়ে মুখর হয়েছিলেন। য়েখানে তাঁকে সমর্থন করেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি, অ্যান্ডি মারে-রা। স্টুটগার্টের পরেই রোম এবং মাদ্রিদ ওপেনে খেলার কথা শারাপোভার। সেখানেও ওয়াইল্ড কার্ড নিয়েই খেলবেন বর্তমানে র‌্যাঙ্কিংহীন রুশ তারকা।

যা নিয়ে প্রশ্ন তুলে সার্কিটে অনেকেই সোচ্চার। রাদওয়ানস্কা এক ধাপ এগিয়ে ফরাসি ওপেন আয়োজকদের কাছে দাবি রেখেছেন ফরাসি ওপেনে যেন শারাপোভাকে ওয়াইল্ড কার্ড না দেওয়া হয়। যদিও শারাপোভা তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। বলছেন, নির্বাসনের পর আমি কোর্টে ফেরার জন্য মুখিয়ে। কে কী বলছে তা জানতে চাই না। সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

ফের কোর্টে ফিরছেন টেনিস সুন্দরী শারাপোভা !

আপডেট সময় : ০১:০১:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭