মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

রহস্যময় স্পিনার সুনীল নারিন সম্পর্কে সাতটি তথ্য !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪২:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

Kolkata Knight Riders bowler Sunil Narine celebrates after taking the wicket of Kings XI Punjab batsman Praveen Kumar during the IPL Twenty20 cricket match between Kolkata Knight Riders and Kings XI Punjab at The Eden Gardens in Kolkata on April 15, 2012. RESTRICTED TO EDITORIAL USE. MOBILE USE WITHIN NEWS PACKAGE. AFP PHOTO/Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

নিউজ ডেস্ক:

কলকাতা নাইট রাইডার্সের ওপেনার সুনীল নারিনের বন্দনায় মেতেছে আইপিএল ভক্তরা। গত  শুক্রবার ইডেনে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে কোনও সিঙ্গলস রান না-নিয়ে আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ রানের নজির গড়েন ক্যারিবিয়ান অফ- স্পিনার।

ইডেনে সেদিন ৯টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন নারিন। স্পিনার সুনীল নারিন সম্পর্কে সাতটি তথ্য-

১) ২৬ মে, ১৯৮৮ সালে কলকাতা নাইট রাইডার্স-এর স্পিনার সুনীল নারিনের জন্ম হয় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর অরিমাতে। সাত বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি হয় ক্যারিবিয়ান স্পিনারের।

২) নারিনের বাবা সামান্য ট্যাক্সি চালক ছিলেন। সুনীল গাভাস্কারের বড় ভক্ত ছিলেন নারিনের বাবা শাহিদ। সেই কারণেই ছেলেরও নাম রাখেন সুনীল। ভারতের কিংবদন্তি ওপেনারের এতটাই ভক্ত ছিলেন নারিনের বাবা যে নিজের মেয়ের নাম রাখতে চেয়েছিলেন গাভাস্কারের নামে। স্ত্রী ক্রিশ্চিনা তা পছন্দ করেননি। সুনীল নারিনের ক্রিকেটের প্রতি ভালবাসা প্রথম লক্ষ্য করেন বাবা শাহিদই। তার হাত ধরেই সুনীল নারিন কুইন্স পাক সাভানায় অনুশীলন করতে আসতেন ছেলেবেলায়।

৩) সুনীল নারিনের বাবা শাহিদ এতটাই গাভাস্কার ভক্ত ছিলেন যে সেই সময়ে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন ক্যারিবিয়ানদের সাপোর্ট না করে ভারতের হয়ে গলা ফাটাতেন শাহিদ।

৪) বার্নার্ড জুলিয়েন, স্যামি গুইলেন ও রোল্যান্ড সম্পৎ আবিষ্কার করেন সুনীল নারিনকে। নারিনের ভিতরে যে প্রতিভা লুকিয়ে রয়েছে তা নজর এড়ায়নি এই তিন কোচের।

৫) ২০০৯-এ নজর কাড়েন নারিন। একটি ট্রায়াল ম্যাচে নারিন একাই একটি ইনিংসে দশ উইকেট তুলে নেন। ওই ম্যাচে নারিনের বোলিং ফিগার ছিল ১০-৫৫। সেই ম্যাচের পারফরম্যান্সের জন্যই ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো দলে সুযোগ পান নারিন।

৬) একই ওভারে ছ’ রকমের ডেলিভারি করতে পারেন নারিন। ক্যারম বল, নাকল পুশেস এবং স্কিডার্স ক্যারিবিয়ান স্পিনারের আসল অস্ত্র। ব্যাটসম্যানরা নারিনের এই অস্ত্র এখনও বুঝে উঠতে পারেননি।

৭) ২০১৩ সালে নন্দিতা কুমারকে ভারতীয় রীতি মেনে বিয়ে করেন নারিন।

৮) এখন কেকেআর-এর হয়ে ব্যাটিং ওপেন করছেন নারিন। বিগ ব্যাশ খেলার সময়ে মেলবোর্ন রেনিগেডস-এর হয়ে ওপেন করতেন নারিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

রহস্যময় স্পিনার সুনীল নারিন সম্পর্কে সাতটি তথ্য !

আপডেট সময় : ১১:৪২:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭