মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

দিল্লিকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো মুম্বাই !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৬:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইপিএলের নিজেদের সপ্তম ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে জহির খানের দিল্লি ডেয়ারডেভিলসকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি মজবুত করলো রোহিত শর্মার দল।

শনিবার রাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ৭ উইকেট হারিয়ে ১২৮ রানের মাথায় থামে দিল্লি। এর মধ্য দিয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলে চতুর্থবারের মতো হারের স্বাদ পেল দিল্লি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মুম্বাইয়ের সর্বোচ্চ রান করেন ওপেনার জস বাটলার (১৮ বলে ২৮)। এছাড়া কাইরন পোলার্ড ২৯ বলে ২৬ রান, ক্রুনাল পান্ডে ১৭ আর হারদিক পান্ডে ২৪ রান করেন। দুটি করে উইকেট দখল করেন অমিত মিশ্র আর প্যাট কামিন্স। একটি উইকেট নেন কেগিসো রাবাদা।

১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ২৪ রানেই দিল্লির টপঅর্ডারের ছয় ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। সঞ্জু স্যামসন, আদিত্য তারে, করুন নায়ার, শ্রেয়ার্স ইয়ার, কোরি অ্যান্ডারসন আর রিশব পান্থ কেউই দুই অঙ্কের ফিগারে যেতে পারেননি। সেখান থেকে দলকে টেনে তোলেন দক্ষিণ আফ্রিকান দুই পেসার কেগিসো রাবাদা এবং ক্রিস মরিস। দুই প্রোটিয়া বোলার জুটি গড়েন ৯১ রানের। তবে ইনিংসের ১৯তম ওভারে ৩৯ বলে চারটি চার আর একটি ছক্কায় ৪৪ রান করা রাবাদা কয়েকটি বল মিস করে বিদায় নিলে আশা শেষ হয় দিল্লির। যদিও ক্রিস মরিস ৪১ বলে ৫টি বাউন্ডারি আর ১টি ওভার বাউন্ডারিতে ৫২ রান করে অপরাজিত থাকেন। তবে বিপরীতে আসা প্যাট কামিন্স ঝড়ো কিছু না দেখাতে পারায় ১৪ রানে হার নিয়ে মাঠে ছাড়ে সফরকারীরা।

মুম্বাইয়ের পেসার মিচেল ম্যাকক্লেনাঘ্যান ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন। জাসপ্রিত বুমরাহ দুটি আর হারদিক পান্ডে একটি উইকেট তুলে নেন। ম্যাচসেরা হয়েছেন ম্যাকক্লেনাঘ্যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

দিল্লিকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো মুম্বাই !

আপডেট সময় : ১১:০৬:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭