বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আইপিএলে আজ দু’টি ম্যাচ

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০১:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এফএ কাপের শেষ-চারের প্রথম ম্যাচে শনিবার টটেনহ্যামকে ৪-২ গোলে হারায় প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আন্তোনিও কোন্তের দল চেলসি। যার ফলে সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হলো টটেনহ্যাম হটস্পারকে। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দলটিকে হারিয়ে ফাইনালে উঠে গেছে চেলসি।

লন্ডনের ওয়েম্বলিতে ম্যাচের শুরুতেই পঞ্চম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন উইলিয়ান। এগিয়ে যাওয়ার সেই আনন্দ অবশ্য বেশিক্ষণ থাকেনি চেলসির। অষ্টাদশ মিনিটে মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনের ক্রসে দারুণ হেডে দলকে সমতায় ফেরান হ্যারি কেইন।

বিরতির কিছুক্ষন আগে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার সন হিউং-মিন নিজেদের ডি-বক্সে নাইজেরিয়ার মিডফিল্ডার ভিক্তর মোজেসকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। সেই পেনাল্টি মিস করেননি উইলিয়ান। নিখুঁত লক্ষ্যে দলকে আবার এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ম্যাচে আবার সমতা আনেন ডেলে আলি। ডি-বক্সে দারুণ এক ক্রস দিয়েছিলেন এরিকসেন, দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে দারুণ ক্ষিপ্রতায় ভিতরে ঢুকে টোকা দিয়ে বল জালে পাঠান ইংলিশ এই মিডফিল্ডার।

ম্যাচের ৭৫তম মিনিটে ফের পিছিয়ে পড়ে টটেনহ্যাম। জোরালো কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এডেন হ্যাজার্ড। এরপর আর সমতা টানতে পারেনি টটেনহ্যাম। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন নেমানিয়া মাতিচ। হ্যাজার্ডের পাস ধরে প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন সার্বিয়ার এই মিডফিল্ডার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

আইপিএলে আজ দু’টি ম্যাচ

আপডেট সময় : ১১:০১:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭