মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

রিয়ালের শিরোপা নিশ্চিতের লড়াই, বার্সার শেষ সুযোগ !

  • আপডেট সময় : ১২:২৫:১৭ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এল ক্লাসিকো ব্যক্তির লড়াই, দলের লড়াই, সমর্থকদেরও লড়াই বলা চলে। এই এল ক্লাসিকো মানেই ফুটবল অঙ্গনে বাড়তি উত্তেজনা। সময়ের ব্যবধানে বার্সা-রিয়াল একে অপরের চির প্রতিদ্বন্দ্বির খেতাবও পেয়েছে। আর ফুটবলে দুই মহাতারকা মেসি-রোনালদো সেখানে যোগ করেন আরো ভিন্ন মাত্রা।

তবে এবারের বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচটি হয়ে উঠতে পারে লা লিগার শিরোপা নির্ধারক। কারণ বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে এগিয়ে থেকে রোববার নিজেদের মাঠে খেলতে নামবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হতে যাওয়া ম্যাচটি জিতলে শিরোপা প্রায় নিজেদের করে নিবে জিনেদিন জিদানের দল।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখকে ৪-২ গোলে হারিয়ে শেষ চারে উঠে রিয়াল। ঘরের মাঠের এই ম্যাচে হ্যাটট্রিক করে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোলের শতক করেন রোনালদো।

অন্যদিকে দুই লেগ মিলিয়ে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া বার্সেলোনার সময়টা ভালো কাটছে না। ওই ম্যাচে জ্বলে উঠতে না পারলেও চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে ৪৫ গোল করেছেন মেসি; করিয়েছেন ১৭টি। এবারের লিগের গোলদাতার তালিকায় অনেক এগিয়ে মেসি, ২৯ গোল নিয়ে শীর্ষে আছেন তিনি। ২৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে লুইস সুয়ারেস। রোনালদোর গোল ১৯টি।

সূত্র: গোল পোস্ট ডটকম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

রিয়ালের শিরোপা নিশ্চিতের লড়াই, বার্সার শেষ সুযোগ !

আপডেট সময় : ১২:২৫:১৭ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭