মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ব্যাট হাতে ইডেনে রেকর্ড গড়লেন সুনীল নারিন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২২:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বল হাতে নয়, ব্যাট হাতে রেকর্ড গড়লেন সুনীল ফিলিপ নারিন। শুক্রবার ইডেনে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে কোনও সিঙ্গলস রান না-নিয়ে আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ  রানের নজির গড়েন নাইটদের এই ক্যারিবিয়ান অফ-স্পিনার।

ইডেনে এদিন ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন নারিন। ১৭ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মারেন নাইট স্পিনার। ৪২ রানই এসেছে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে। আইপিএল-এর ইতিহাসে এটি রেকর্ড। এর আগে কোনও সিঙ্গলস রান না-নিয়ে সর্বোচ্চ ৩৬ রান ছিল সনৎ জয়সূরিয়ার। ২০০৮ আইপিএলে এই রেকর্ড গড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে শ্রীলঙ্কার বাঁ-হাতি ওপেনার।

নারিনের ব্যাটিং সুনামিতে এদিন লায়ন্সের বিরুদ্ধে স্বপ্নের শুরু করে কেকেআর। মাত্র ৪.১ ওভারে ৫০-এর গন্ডি টপকে যায় কেকেআর। তবে ৩.২ ওভারে অবশ্য রায়নার বলে নারিন ঝড় থেমে যায়। ভয়ঙ্কর হয়ে ওঠা নারিনকে ডাগ-আউটে ফেরান লায়ন্স অধিনায়ক। এর আগে ইডেনে কিংস ইলেভেনের বিরুদ্ধেও ওপেন করতে নেমে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন নারিন।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

ব্যাট হাতে ইডেনে রেকর্ড গড়লেন সুনীল নারিন !

আপডেট সময় : ১১:২২:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭