মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ধোনিকেও ছাড়েনি বিসিসিআই, শচীনও পার পাবেন না !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৭:১৬ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২৬ মে মুক্তি পাচ্ছে শচীন টেন্ডুলকারের বায়োপিক, ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ বহু প্রতিক্ষীত এই ছবির আবির্ভাবের আগেই বিতর্ক দানা বেঁধেছে। ‘ক্রিকেট ঈশ্বর’-এর খেলার কিছু ফুটেজ ছবিতে ব্যবহার করা হয়েছে। নিয়ম অনুযায়ী ভারতীয় দলের কোনও ক্রিকেটারের খেলার ভিজুয়াল বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে বিসিসিআই-কে আলাদা করে পয়সা দিতেই হবে।

শচীনের বায়োপিকের প্রযোজক অরুণ পাণ্ডে বোর্ডের কাছে কিছু ছাড় প্রত্যাশা করেছিলেন। কিন্তু বোর্ড সরাসরি সেটা নাকচ করে দিয়েছে। বিসিসিআই সাফ জানিয়েছে যে, শচীন হোক বা আর যে কোনও ক্রিকেটার। বোর্ডের নীতি কারোর জন্য বদলাবে না। পয়সার হিসেব বুঝে নেবে তারা। ধোনির বায়োপিকও প্রযোজনা করেছিলেন অরুণ। সেবার তিনি বোর্ডকে যথাযথ পয়সা দিয়েছিলেন। শচীনের বেলা তাঁর ছাড় প্রত্যাশাতেই যত সমস্যার সৃষ্টি হয়েছে।

বোর্ডের এক কর্মকর্তা বলেন,‘‘ বিসিসিআই-এর নীতি অত্যন্ত স্বচ্ছ। ধোনির বায়োপিকের সময় বোর্ড কোনও ছাড় দেয়নি। শচীনের ক্ষেত্রেও নিয়মের হেরফের হবে না। মাথায় রাখতে হবে এটা বাণিজ্যিক ছবি। প্রেক্ষাগৃহে তা দেখান হবে। ’’ যদিও ওয়াংখেড়েতে শচীনের তিন মিনিট ৫০ সেকেন্ডের বিদায়ী ভাষণের ফুটেজটি দেখানোয় বিসিসিআই কোনও পয়সা নিচ্ছে না।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

ধোনিকেও ছাড়েনি বিসিসিআই, শচীনও পার পাবেন না !

আপডেট সময় : ১১:১৭:১৬ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭