মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

বার্সেলোনা ছেড়ে যেখানে যাবেন, জানালেন নেইমার !

  • আপডেট সময় : ১১:১৫:৫৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লিওনেল মেসি, লুই সুয়ারেজের পর বার্সেলোনার আর এক গোল মেশিনের কথা বললে অবশ্যই বলতে হবে নেইমারের নাম। ২০১৩ সালে তিনি ব্রাজিলের স্যান্টোস ছেড়ে যোগ দেন বার্সায়। সেই থেকে এখনও পর্যন্ত বার্সার হয়ে ১৮০ ম্যাচে মাঠে নেমে ১০০ গোল করেছেন তিনি। কিন্তু সেই নেইমার চিরকাল বার্সার হয়ে খেলে যাবেন এমন ভাবার কোনও কারণ নেই। বরং বার্সার এই তারকা স্ট্রাইকার নিজে থেকেই বলে দিয়েছেন যে, অদূর ভবিষ্যতেই তিনি ছেড়ে দিতে পারেন বার্সেলোনা ক্লাব। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবা প্যারিস সাঁজাতে নয়, তিনি ফিরতে চান নিজের দেশের ক্লাব ফুটবলেই।

তবে এর আগে নেইমার যে স্যান্টোসে খেলতেন, সেখানে ফিরে যাওয়ার কোনও ইচ্ছেই তার নেই। কারণ, স্যান্টোস নেইমারকে আটকানোর জন্য একসময় কোর্ট পর্যন্ত গিয়েছিল। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি।
নেইমার নিজেই বলেছেন, ‘স্যান্টোসের দিনগুলো দারুণ ছিল। কিন্তু ওরা যে কেন কোর্টে গেল আমার বিরুদ্ধে, সেটা আমার আজও বোধগম্য হয় না। আমি ব্রাজিলের ফ্লামেঙ্গো ক্লাবে খেলতে চাই। কানায় কানায় ভর্তি মারকানা স্টেডিয়ামে ফ্লামেঙ্গোর জার্সি গায়ে মাঠে নামতে চাই। এটা আমার অনেকদিনের ইচ্ছে। জানি না, এমন কবে হবে। তবে, সেটা যেকোনও একদিন হতে পারে।

সূত্র: জিনিউজ টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

বার্সেলোনা ছেড়ে যেখানে যাবেন, জানালেন নেইমার !

আপডেট সময় : ১১:১৫:৫৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭