মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

১০ হাজার রানের মালিক হলেন গেইল -টি-২০ ক্রিকেটে

  • আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্রিস্টোফার হেনরি গেইলের মুকুটে আরও একটি পালক জুড়ে গেল। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ১০ হাজার রানের মালিক হলেন এই ‘ক্যারিবিয়ান দৈত্য’৷ যার সাক্ষী থাকল আইপিএল দশম আসর৷

মঙ্গলবার রাজকোটে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ১০ হাজারের মাইলস্টোন স্পর্শ করলেন আরসিবির এই ওপেনার৷ গত ম্যাচে বাদ পড়ায় লায়ন্সের বিরুদ্ধে গর্জে উঠলেন গেইল৷ ৩৮ বলে ৭৭ রানের ইনিংস খেলেন গেইল৷ তার ইনিংসে ছিল ৭টি ওভার বাউন্ডারি এবং ৫টি বাউন্ডারি৷

২০ ক্রিকেটে রেকর্ডের ডালি সাজিয়েছেন বাঁ-হাতি ক্যারিবিয়ান ওপেনার৷ আইপিএল-সহ টি-২০ ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরি (১৮টি) এবং হাফ-সেঞ্চুরি (৬০টি)৷ আইপিএল-এ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৭৫ রানের ইনিংসও তার দখলে৷ টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে কম বলে হাফ-সেঞ্চুরি গেইলের দখলে৷ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডেসের হয়ে ১২ বলে হাফ-সেঞ্চুরি রয়েছে বাঁ-হাতি ওপেনারের৷

ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্ম্যাটে সর্বাধিক ছয় ও চার মারার রেকর্ডও গেইলের ঝুলিতে৷ এখনও পর্যন্ত ৭৩৬টি ছয় ও ৭৬৪টি বাউন্ডারি মেরেছেন তিনি৷ আর লায়ন্সের বিরুদ্ধে ৩ রান করেই ১০ হাজার ক্লাবের প্রথম মালিক হন ক্রিস্টোফার হেনরি গেইল৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

১০ হাজার রানের মালিক হলেন গেইল -টি-২০ ক্রিকেটে

আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭