সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

বাবা হতে যাচ্ছেন যুবরাজ সিং !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:০৬:২৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হরভজন সিং, সুরেশ রায়নার পর কি এবার বাবা হতে চলেছেন যুবরাজ সিং? গত বছর ধুমধাম করে মডেল হেজেল কিচের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভারতীয় দলের অল-রাউন্ডার। তাঁদের দ্বিতীয় ইনিংসের প্রায় পাঁচ মাস কেটে গিয়েছে। তবে কি এবার সংসারে নতুন অতিথিকে স্বাগত জানানোর পালা? উত্তর মিলল হেজেলের থেকে।

একটি ইংরেজি মাধ্যমের সাংবাদিককে তিনি জানালেন, “এখনও তেমন কোনও পরিকল্পনা নেই যখন হওয়ার তখনই হবে। ঠিক যেমন আমাদের বিয়েটা হয়েছিল। সবই সময় ভাগ্যের উপর নির্ভর করে আছে। ” এরই মধ্যে খানিকটা আক্ষেপের সুরও শোনা গেল হেজেলের গলায়। তিনি জানান, ক্রিকেট নিয়ে যুবি এতটাই ব্যস্ত থাকেন, যে তাঁকে একপ্রকার সময়ই দিতে পারেন না। বললেন, “জানি না আমি গর্ভবতী হলে যুবরাজ আমায় সময় দিতে পারবে কি না। ”

বিয়ের আগেই হেজেল-যুবির প্রেমকাহিনি প্রসঙ্গে বলিউড অভিনেত্রী বলেছিলেন, তাঁদের মধ্যে খুব বেশি দেখা-সাক্ষাৎ হয় না। প্রথম প্রথম মন খারাপ হত ঠিকই। তবে মাস পাঁচেকে বিষয়টার সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন ভারতীয় দলের যুবরাজের বেটার-হাফ। তিনি বলেন, “বিয়ের পর আমরা বেশি সুখেই আছি। আগের থেকেও অনেক বেশি ব্যস্ত থাকে ও। খেলার জন্য এত সফর করতে হয়, যে আমার সঙ্গে ওর খুব কমই দেখা হয়। এ নিয়ে আমাদের মধ্যে খুব ভাল বোঝাপড়া রয়েছে। ”

সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে আপাতত আইপিএল-এ ব্যস্ত যুবি। যুবির খেলা দেখতে ইতিমধ্যেই গ্যালারিতেও দেখা গিয়েছে হেজেলকে। তবে যুবিও ব্যস্ততার মধ্যে স্ত্রীয়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। ম্যাচ শেষের পর রাত ২টায় টিম হোটেলে হেজেলের সঙ্গেই রাতের খাবার সারেন। শোনা যাচ্ছে, স্ত্রীকে খুশি করতে ডান্স রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে ৮’-এ হেজেলের সঙ্গে পারফর্ম করবেন পাঞ্জাব দা পুত্তর।

সূত্র: সংবাদ প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

বাবা হতে যাচ্ছেন যুবরাজ সিং !

আপডেট সময় : ০৮:০৬:২৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭