সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

মেসির জোড়া গোলে রিয়ালের বিপক্ষে বার্সার জয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৫৯:১১ অপরাহ্ণ, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রিয়াল মাদ্রিদের উপর চাপ বজায় রাখল বার্সিলোনা। শনিবার লা–লিগায় মেসিরা ৩–২ ব্যবধানে হারালেন রিয়াল সোসিয়াদাদকে। জোড়া গোল করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অপর গোলটি প্যাকো অ্যালকাসের।

শনিবার রিয়াল মাদ্রিদ ৩–২ ব্যবধানে স্পোর্টিং গিজনকে হারিয়ে ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান বজায় রেখেছে। তাই স্বাভাবিকভাবেই সোসিয়াদাদ ম্যাচে নামার আগে চাপে ছিল বার্সেলোনা। কিন্তু কাজটা সহজ করে দিলেন মেসি। ঘরের মাঠে ৩ পয়েন্ট এনে দিলেন দলকে। বার্সার এখন ৩২ ম্যাচে ৭২ পয়েন্ট। তারা আছে ২ নম্বরে।

রিয়াল সোসিয়াদের বিপক্ষে ১৭ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। ৩৭ মিনিটে তার গোলেই বার্সেলোনা ২–০ এগিয়ে যায়। কিন্তু ৪২ মিনিটে স্যামুয়েল উমতিতির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় রিয়াল সোসিয়াদাদ। প্রথমার্ধের শেষ মুহূর্তে বার্সা ৩–১ এগিয়ে যায় প্যাকো অ্যালকাসের গোলে। এর পরপরই রিয়াল সোসিয়াদাদের হয়ে গোল করেন জাভি প্রিটো। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি।

এর ফলে টানা ২ ম্যাচে হারের পর জয়ে ফিরল লুইস এনরিকের দল। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে ০–৩ গোলে হার, তার আগে লা–লিগায় মালাগার কাছেও হারতে হয়েছিল বার্সাকে। এই জয় জুভেন্টাসের বিরুদ্ধে ফিরতি ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে। শুধু তাই নয়, আগামী সপ্তাহে রয়েছে এল ক্লাসিকো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

মেসির জোড়া গোলে রিয়ালের বিপক্ষে বার্সার জয় !

আপডেট সময় : ০৭:৫৯:১১ অপরাহ্ণ, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭