সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ইউরোপে রোনালদোর ‘১০০’

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৫:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় সেই জোড়ার সুবাদেই ইউরোপীয় ফুটবলে ১০০ গোল হয়ে গেল সিআরসেভেনের। সেই নজিরকে অভিনন্দিত করতে তার হাতেই ‘‌রোনাল্ডো ১০০’ লেখা টি–শার্ট তুলে দিলেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমন অর্জনে প্রচণ্ড খুশি রোনালদো নিজেও।

এই নজির তৈরি করতে পারায় নিজেও সম্মানিত বোধ করছেন পর্তুগিজ তারকা। রোনালদো বলেছেন, ‘‌ইউরোপে ১০০ গোলে পৌঁছাতে পারাটা বিরাট সম্মানের। দিনটা আমার কাছে বিশেষ। একইসঙ্গে গুরুত্বপূর্ণ জয়ও পেয়েছে দল। খুব খুশি। এই ক্লাবে থেকে যে দুর্দান্ত ক্যারিয়ার তৈরি করতে পেরেছি, তার জন্য আমি কৃতজ্ঞ রিয়াল মাদ্রিদের কাছে। কৃতজ্ঞতা জানাই সতীর্থদেরও। ধন্যবাদ ক্লাব, সতীর্থ, সমর্থকদের। ’‌

এখানেই না থেমে সি আর সেভেন আরও বলেন, ‘‌সত্যিই আমি রোমাঞ্চিত। কতটা খুশি বলে বোঝাতে পারব না। বায়ার্নের বিরুদ্ধে মাঠে নামার আগে ভেবেছিলাম, খেলাটা খুব হাড্ডাহাড্ডি হবে। ওরা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। কিন্তু ওরা পেনাল্টি মিস করার পরই মনে হয়েছিল দ্বিতীয়ার্ধটা আমাদের। আমিও গোল পেলাম। অন্য কেউও পেতে পারত। ’‌

নিজের গোলগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন এমন প্রশ্নের জবাবে‌ রোনালদো বলেছেন, ‘‌একটা শব্দেই বর্ণনা করতে পারি। অবিশ্বাস্য। এই দুটো গোল করে দলকে জেতাতে পেরে আনন্দিত। আশা করছি, বের্নাব্যু–তে আরও দুটো গোল করব। মিউনিখে জেতার পর আমরা একটু হলেও এগিয়ে আছি। তবুও লড়াই হবে সেয়ানে–সেয়ানে। সমর্থকরা নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। আমি আশাবাদী, রিয়েল সেমিফাইনালে যাবে। দল হিসেবে আমরা ভাল খেলছি। কোচ সব কিছুই খুব সুন্দরভাবে সামলাচ্ছেন। চূড়ান্ত পর্বগুলোর জন্য আমরা তৈরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

ইউরোপে রোনালদোর ‘১০০’

আপডেট সময় : ০১:৫৫:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭