সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

মুশফিক-সৌম্যদের মাঝে নববর্ষের আমেজ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের সর্বস্তরের মানুষের মতো বাংলা নতুন বছর ১৪২৪’কে বরণ করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সব খেলোয়াড়ই ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে একটু ব্যতিক্রম ছিলেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। অন্যরা শুভেচ্ছা জানালেও নববর্ষের ছবি পোস্ট করেননি। কিন্তু মুশফিক ও সৌম্য নববর্ষের সাজে ফেসবুকে ভক্তদের সামনে হাজির হন।

নিজের অফিসিয়াল টুইটার পেজে শুভ নববর্ষ জানিয়ে বেশ হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেছেন মুশফিকুর রহিম। পাঞ্জাবি পরে একতারা হাতে হ্যাট মাথায় চশমা চোখে রাস্তায় হাঁটা অবস্থায় ফ্রেমবন্দি হন টাইগার টেস্ট অধিনায়ক। পাশাপাশি ফেসবুকেও পোস্ট করা একটি ছবিতে বুগুড়ার একটি স্কুলের নববর্ষের র‌্যালিতে দেখা যাচ্ছে মুশফিককে।

গামছা মাথায় বৈশাখী সাজে বর্ষবরণ উদযাপন করেছেন সৌম্য সরকার। একান্তে সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। ফেসবুকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই টাইগার ওপেনার।

এছাড়া নববর্ষের ছবি না দিলেও বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, রুবেল হোসেন ও তাসকিনসহ প্রায় সব ক্রিকেটারই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

মুশফিক-সৌম্যদের মাঝে নববর্ষের আমেজ !

আপডেট সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭