সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

আইপিএলে ফিরছেন কোহলি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২৫:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উৎকণ্ঠার অবসান। আপাতত সুস্থ রয়েছেন বিরাট কোহলি। খেলতে পারবেন ১৪ তারিখের আইপিএল ম্যাচে। জানিয়ে দিল বিসিসিআই। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন কোহলি। এদিন সম্মুখ সমরে থাকবে মুম্বই ইন্ডিয়ানস।

সুস্থ হয়ে আইপিএলে ফিরছেন বিরাট কোহলি। আগামীকাল শুক্রবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। ওইদিনই ব্যাঙ্গালুরুর হয়ে এবারের আসরে প্রথম বারের মতো মাঠে নামবেন ভারতীয় ব্যাটিং সেনসেশন।

গত মাসে রাঁচিতে ভারত–অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন বিরাট। তারপরেই মাঠ থেকে দূরেই ছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন। চোটের কারণে আইপিএল–এ খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল। বুধবারই বিসিসিআইয়ের মেডিক্যাল টিম কোহলিকে পরীক্ষার পর ফিটনেস সার্টিফিকেট দেয়। সেইসঙ্গে জানিয়ে দেয় ১৪ এপ্রিলের ম্যাচে মাঠে নামতে পারবেন রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি।

চোটের কারণে আগের তিনটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তার মধ্যে দুটি ম্যাচ হেরেছে আরসিবি। কোহলি ফিরে আসলে সেই খামতি অনেকটাই পূরণ হয়ে যাবে বলে মনে করছে আরসিবি টিম ম্যানেজমেন্ট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

আইপিএলে ফিরছেন কোহলি !

আপডেট সময় : ০৩:২৫:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭