সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

মুম্বাইয়ের কাছে ৪ উইকেটের হার মুস্তাফিজদের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২০:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার রাতে টস হেরে ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। শিখর ধাওয়ানকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন ওয়ার্নার। তবে ১০.২ ওভারের অধিনায়কের আউটের মধ্য দিয়ে ধসে পড়ে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। ওয়ার্নার ৪৯ এবং ধাওয়ান ৪৮ রান করেন। আর শেষ দিকে কাটিং ২০ রান করলে মুম্বাইয়ের লক্ষ্য দাঁড়ায় ১৫৯ রানের।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই। এদিন ফের ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কলকাতা ম্যাচের নায়ক নিতিন রানা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান (৩৬ বল) করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ২টি ছক্কায়। এছাড়া রান পেয়েছেন ওপেনার পার্থিব পটেল (২৪ বলে ৩৯) এবং ক্রুনাল পান্ডে (২০ বলে ৩৭)।

হায়দরাদের হয়ে তিনটি উইকেট দখল করেন ভূবনেশ্বর কুমার। আশীষ নেহরা, রশিদ খান ও দীপক হুডা পান একটি করে উইকেট। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান একাদশে থাকলেও এদিন পুরোপুরি ব্যর্থ কাটার মাস্টার। প্রথম ওভারের ১৯ রানসহ ২.৪ ওভারের ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

মুম্বাইয়ের কাছে ৪ উইকেটের হার মুস্তাফিজদের !

আপডেট সময় : ০৩:২০:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭