সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

বার্সা-রিয়ালের লড়াইয়ে নেই নিষিদ্ধ নেইমার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:১২ পূর্বাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তিন ম্যাচে নিষিদ্ধের খড়গ মাথায় নিয়ে নির্বাসনে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। মূলতঃ সহকারি রেফারিকে ব্যঙ্গ করায় এ নির্বাসনের আদেশ দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আর তাই এল ক্লাসিকো’য় মাঠে নামা হচ্ছে না নেইমারের। ফলে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শক হয়েই থাকছেন নেইমার।

এমনিতেই বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের কাছে পর্যুদস্ত হয়েছে মেসিরা। এর পর নির্বাসিত নেইমারকেও এল ক্লাসিকো’য় পাবে না বার্সা।

শনিবার মালাগার বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে দু’টি হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন নেইমার। দু’টি হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা। কিন্তু লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় সহকারি রেফারিকে ব্যঙ্গ করেন। ম্যাচ-রেফারি রিপোর্টে উল্লেখ করেছেন, মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারিকে নেইমারের ব্যঙ্গ করেন। এর ফলে মোট তিন ম্যাচের জন্য নির্বাসিত হন ব্রাজিলীয় তারকা।

ফলে লিগে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার। ২৩ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ের রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। নেইমারের বহিষ্কার নিয়ে এর আগে ক্ষোভের কথা জানিয়েছিলেন কোচ লুইস এনরিকে,‘কিছু ম্যাচে আমাদের খুব সতর্ক হতে হবে। কারণ পিছন থেকে আমাদের শক্ত ট্যাকল করা হয়েছে। অথচ হলুদ কার্ড দেওয়া হয়নি। সেগুলো নিশ্চিতভাবেই ছিল কার্ড দেওয়ার যোগ্য অথচ আপনি জুতোর ফিতে বাঁধতে গিয়ে হলুদ কার্ড দেখছেন। ’

মালাগার বিপক্ষে ৬৫ মিনিটে দিয়েগো লরেন্তেকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। এর আগে প্রতিপক্ষের একটি ফ্রি-কিকের সময় বলের সামনে জুতার ফিতে বাঁধতে গিয়ে প্রথম হলুদ কার্ড দেখেন বার্সার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সূত্র: বিবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

বার্সা-রিয়ালের লড়াইয়ে নেই নিষিদ্ধ নেইমার !

আপডেট সময় : ১১:২৭:১২ পূর্বাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭