মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

কোনো চাপ আসলে ওয়ানডেতেও চূড়ান্ত সিদ্ধান্ত : মাশরাফি

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৪:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাটা হুট করেই দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজার। প্রশ্ন ওঠে, কোনো চাপ থেকেই কি তার এই সিদ্ধান্ত? সরাসরি এই উত্তর না দিলেও সম্প্রতি তার এক বক্তব্য থেকে বোঝা যায় কিছুটা হলেও চাপে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই মহানায়ক। পাশাপাশি তিনি আভাস দিলেন, ওয়ানডেতেও যদি এমন চাপের সম্মুখীন হন সেক্ষেত্রে এই ফরম্যাটেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন।

সোমবার কিছুক্ষনের জন্য মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। সেখানেই বিভিন্ন বিষয়ে কথা বলেন, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সাথে। যতদিন সম্ভব খেলে যাওয়ার ইচ্ছা জানানোর পাশাপাশি মাশরাফি এও জানিয়ে দেন, কোনো চাপ আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ওয়ানডেতেও।

এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী মাশরাফির বলেন, ‘আমার চিন্তা হচ্ছে, ওয়ানডেটা এখনও উপভোগ করছি, তাই আরও কিছুদিন খেলে যাওয়া। কিন্তু এ রকম পরিস্থিতি যদি আসে যে, আমার একটু খারাপ সময় যাচ্ছে আর আমার ওপর চাপ তৈরি হচ্ছে, তখন তো আমাকে সিদ্ধান্ত নিতেই হবে।

ওয়ানডে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সে তুলনায় ওয়ানডেতে আমরা এক লাফে অনেক দূর এগিয়েছি। দল সাফল্য পাচ্ছে, আমি নিজেও খেলাটা উপভোগ করছি। ইচ্ছা আছে, ওয়ানডে ক্যারিয়ারটা আরেকটু লম্বা করার। তবে সেটার সময় নির্ধারণ করে দেওয়া কঠিন। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কখন কী কঠিন হয়ে যায়, কোনটা সহজ হয়ে যায়, বলা মুশকিল।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

কোনো চাপ আসলে ওয়ানডেতেও চূড়ান্ত সিদ্ধান্ত : মাশরাফি

আপডেট সময় : ০৫:২৪:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭