মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

কোহলি ও আমি এখনও ভালো বন্ধু : ওয়ার্নার

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২১:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের অধিনায়ক বিরাট কোহলির সাথে এখনও ভালো বন্ধুত্ব রয়েছে বলে জানালেন অস্ট্রেলিয়া ওপেনার ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ভারত-অস্ট্রেলিয়ার বাকযুদ্ধময় সিরিজ শেষে চলমান আইপিএলে কোহলির সাথে বেশ কয়েকবারই কথা হয়েছে ওয়ার্নারের। সেই আলাপ-আলোচনার ভিত্তিতে কোহলির সাথে এখনও ভালো বন্ধুত্ব আছে বলেন জানান ওয়ার্নার।

তিনি বলেন, ‘টেস্ট সিরিজ শেষে বেশ কয়েকবারই কোহলির সাথে আমার দেখা হয়েছে। আমরা অনেকক্ষণ ধরে গল্পও করেছি। আমরা এখনো ভালো বন্ধু আছি। এমনকি আমরা মোবাইলে চ্যাটও করেছি। ’

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সবচেয়ে আলোচিত বিষয় ছিলো দু’দলের বাকযুদ্ধ। মাঠের লড়াইয়ে সাথে পাল্লা দিয়ে স্লেজিং করেছেন দু’দলের খেলোয়াড়রা। আর মাঠের বাইরে বসে খেলোয়াড়দের আচার-আচরণ নিয়ে উস্কানিমূলক কথা বলেছেন সাবেক খেলোয়াড় ও মিডিয়া। তাই চার ম্যাচের টেস্ট সিরিজে ভিন্ন মাত্রার স্লেজিং-তর্ক-বির্তক দেখেছে ক্রিকেট বিশ্ব।

তবে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এক বক্তব্য করে বসেন ভারতের কোহলি, ‘এই সিরিজ শেষে অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড়ের সাথেই আমার বন্ধুত্ব শেষ। ’

এতে তেলেবেগুনে জ্বলে উঠে অস্ট্রেলিয়ার মিডিয়া। কোহলি সমালোচনা করে বিভিন্ন ধরনের খবরও ছাপে তারা। পরে অবশ্য কোহলি নিজের কথায় স্পষ্টতা এনে বলেন, ‘আমি বলেছি, হাতে গোনা অল্প কয়েকজনের সাথে আমার বন্ধুত্ব থাকবে না। ’

যাইহোক, এসব কথা এখন অতীত। তারপরও অতীত নিয়ে প্রশ্ন শুনতে হলো অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নারকে। ভারতের মাটিতে আইপিএল খেলছেন, আর অতীত নিয়ে প্রশ্ন শুনবেন না তা কি-হয়। তাই কোহলির ওই বক্তব্য নিয়ে ওয়ার্নারকে প্রশ্ন করেন ভারতীয় সাংবাদিকরা।

উত্তরে ওয়ার্নার বলেন, ‘আমরা সব জানি এবং আমরা অনেক কিছু করতেও পারি। তোমরা (সাংবাদিকরা) লিখো সঠিক অথবা ভুল। আমরা খেলোয়াড়, তাই খেলার মধ্যে অনেক কিছুই হতে পারে। তবে বাইরে আমরা খুবই ভালো বন্ধু। কিছু সময় মাঠে আমরা অনেক কিছু সহজভাবে নিতে পারি না। কিন্তু পরের ঘণ্টায় আমরা বুঝতে পারি এমনটা আর করা যাবে না। কিন্তু তারপরও কিছু সময় ভুল হয়। তারপরও আমরা সব সময়ের জন্য ভালো বন্ধু। ’

আইপিএলে ইতোমধ্যে দু’টি ম্যাচ খেলে ফেলেছে ওয়ার্নারের হায়দারাবাদ। দু’টিতে দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ছাড়াই দু’টি ম্যাচে জয় পায় হায়দারাবাদ। তারপরও ফিজের অনুপস্থিতি অনুভব করছেন ওয়ার্নার, ‘আমি যতটুকু জানি এখানে সে আসছে না। তবে গুঞ্জন শুনছি সে আমাদের সাথে মুম্বাইয়ে যোগ দেবে। সে খেললে আমাদের শক্তি আরও বেড়ে যাবে। ’

হায়াদারাবাদের পরের ম্যাচ ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। আজ (মঙ্গলবার) ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে ফিজের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

কোহলি ও আমি এখনও ভালো বন্ধু : ওয়ার্নার

আপডেট সময় : ০৫:২১:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭