শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

কচুয়ায় জাতীয় সমবায় পুরস্কারে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল ‘রিডো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি

চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ উপলক্ষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত হয়েছে ‘রিডো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’। সমবায় আন্দোলনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সমিতিটি এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করে।

সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. বিল্লাল হোসেন যৌথভাবে সমিতির সভাপতি মো: আলাউদ্দিনের হাতে শ্রেষ্ঠ সমবায় সমিতির সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতি মো: আলাউদ্দিন পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,দীর্ঘদিন ধরে আমরা রিডো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিকে সৎ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করে আসছি। নিয়মিত সঞ্চয় সংগ্রহ, সময়মতো ঋণ বিতরণ ও আদায়, সদস্যদের আস্থা এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনাই আমাদের মূল শক্তি। এরই ধারাবাহিকতায় উপজেলা বাছাই কমিটি আমাদের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মনোনীত করেছে। এই অর্জন আমাদের সকল সদস্যের পরিশ্রম ও সততার ফল।

তিনি আরও বলেন,এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতেও আমরা সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন এবং সমবায় ভিত্তিক অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখতে চাই।”
উপজেলা সমবায় কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, রিডো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সঠিক ব্যবস্থাপনা ও দায়বদ্ধতার কারণেই তারা অন্যদের তুলনায় এগিয়ে আছে। এই স্বীকৃতি তাদের কাজের প্রতি প্রমাণস্বরূপ।”
উল্লেখ্য, রিডো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বল্প আয়ের মানুষদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, স্বনির্ভরতা বৃদ্ধি ও ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য হ্রাসে কাজ করে আসছে। সমিতিটি বর্তমানে কয়েকশ সদস্য নিয়ে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

কচুয়ায় জাতীয় সমবায় পুরস্কারে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল ‘রিডো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি

আপডেট সময় : ০২:১৬:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫