সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

জীবননগরে রাতে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাতে উপজেলার হরিহরনগর মাঠে এক কৃষকের তিন শতাধিক ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরনগর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে জালাল উদ্দিন (৪৮) দুই বছর আগে নিজের ২৫ কাঠা জমিতে পেয়ারা চারা রোপণ করেন। বর্তমানে প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছিল। কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে বিক্রি শুরু করার পরিকল্পনা ছিল তার। কিন্তু রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা পুরো বাগানের গাছ কেটে রেখে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন বলেন, ‘প্রায় তিন লাখ টাকা খরচ করে আমি এই পেয়ারা বাগানটি গড়েছিলাম। সন্তানের মতো লালন করেছি গাছগুলোকে। এবছর ফল ভালো হওয়ায় কিছুটা লাভের আশা করেছিলাম। কিন্তু সকালে এসে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে। আমি গরিব মানুষ এই বাগানই ছিল আমার একমাত্র ভরসা।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন,অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তদন্তে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

জীবননগরে রাতে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৮:০৯:৫৬ অপরাহ্ণ, রবিবার, ২ নভেম্বর ২০২৫