রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

নাসির-মুমিনুলের ব্যাটে এবার নেপালের বিপক্ষে বড় জয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৮:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রথম ম্যাচে হংকংকে স্রেফ উড়িয়ে দেওয়ার পর এবার নেপালের বিরুদ্ধে ৮৩ রানের বড় জয়ই পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। মঙ্গলবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২য়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নাসির হোসেনের অপরাজিত সেঞ্চুরি ও মুমিনুল হকের অর্ধশতকের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪২.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে নেপাল।

যদিও টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় এক রানে এবং ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার আজমির আহমেদ। স্কোরবোর্ডে ৮ রান যোগ হতেই ফিরে যান প্রথম ম্যাচের জয়ের নায়ক সাইফ হাসান। এরপর মোহাম্মদ মিথুন শূন্য ও নাজমুল হোসাইন শান্ত ৪ রানে আউট হলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তিন ওভারের এক বিধ্বংসী স্পেলে বাংলাদেশকে টপ অর্ডার শূন্য করে দেন দেশের হয়ে প্রথম কোনো ওয়ানডে ম্যাচে সুযোগ পাওয়া অবিনাশ করন। অন্য উইকেটটি পান মাহবুব আলম।

এরপর দলীয় অধিনায়ক মুমিনুল ও সহ অধিনায়ক নাসির হোসাইনের ব্যাটে এগোয় বাংলাদেশ। দলের পক্ষে ১১৫ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন নাসির হোসাইন। ১৫টি চার আর একটা ছয়ে ইনিংস সাজান নাসির। এর আগে ৬১ রানে আউট হয়ে যান মুমিনুল হক। শেষের দিকে আবুল হাসান রাজু, সাইফুদ্দিন ও আফিফ হোসেনের ছোট্ট তিনটি ইনিংসে নির্দিষ্ট ৫০ ওভারে ২৫৭ রান করে বাংলাদেশ।

২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই দলীয় অধিনায়ক গায়েন্দ্র মাল্লাকে হারায় নেপাল। ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর দলীয় ১২ রানে সুনিল দামালা এবং ১৬ রানে আসিফ শেখকে হারিয়ে চাপে পড়ে হিমালয়ের দেশটি। এরপর দিপেন্দ্র সিং ও দিলীপ নাথের ৯৮ রানের পার্টনাশিপে বাংলাদেশ চাপে ফেলে দেয় নেপাল। তবে ১১৪ রানে দিলীপকে জাবেদ সাজঘরে পাঠানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপাল থাকে ১৭৪ রানে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

নাসির-মুমিনুলের ব্যাটে এবার নেপালের বিপক্ষে বড় জয় !

আপডেট সময় : ০৭:০৮:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭