রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আর্জেন্টিনা দলে ব্যাপক রদবদল,নেই আগুয়েরো-হিগুয়েইন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষের ম্যাচে আর্জেন্টিনা দলে ব্যাপক রদবদল হতে যাচ্ছে। সম্প্রতি চিলির বিপক্ষে জয় পাওয়া উইনিং টিমে থাকা সার্জিও আগুয়েরাসহ ছয়জনকে প্রথম একাদশে রাখেননি আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা।

লিওনেল মেসির একমাত্র গোলে চিলির বিপক্ষে জেতা ম্যাচে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞা পেয়েছেন গঞ্জালো হিগুয়েইন। একই কারণে বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না নিকোলাস ওতামেন্দি, হাভিয়ের মাসচেরানো ও লুকাস বিগলিয়া। আর চোট পেয়ে ছিটকে পড়েছেন গাব্রিয়েল মের্কাদো ও এমানুয়েল মাস।

বলিভিয়ার লা পাসে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।আক্রমণভাগে বার্সেলোনা তারকা মেসির পাশে খেলবেন সাও পাওলোর স্ট্রাইকার লুকাস প্রাতো। মাঝমাঠে বিগলিয়া ও মাসচেরানোর জায়গায় ঢুকেছেন এভার বানেগা ও অভিষেকের অপেক্ষায় থাকা গিদো পিসাররো।

১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে কলম্বিয়া। ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে বলিভিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

আর্জেন্টিনা দলে ব্যাপক রদবদল,নেই আগুয়েরো-হিগুয়েইন !

আপডেট সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭