রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ডাম্বুলাতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৪:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানের জয়ী হয়েছে মাশরাফি বাহিনী। তাই টাইগারদের ঘিরে ক্রিকেটপ্রেমীদের আকাঙ্খা ও প্রত্যাশা বেড়েই চলছে। ভক্তরা তো চাইছেন শ্রীলঙ্কার মাটিতেই তাদের বাংলাওয়াশ করুক তামিম-সাকিবরা।

তবে এক জয়েই হাওয়ায় ভাসতে চান না মাশরাফি বিন মুর্তজা। বরং আত্মবিশ্বাস নিয়ে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান টাইগার স্কিপার। আর ডাম্বুলাতেই সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে এখনো কোনো সিরিজ জয় করতে পারেনি বাংলাদেশ। এর আগে খেলা ৩৯ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে রয়েছে জয়। কিন্তু এবার সিরিজ জিততে আশাবাদী মাশরাফি বললেন, ‘আমরা যদি সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে ডাম্বুলাতেই সিরিজ জেতা সম্ভব। প্রথম ম্যাচে ঠিক যেভাবে খেলেছিলাম এবারও সেভাবে খেলতে হবে। খেলোয়াড়দের প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে, তারা পারবে নিজেদের মেলে ধরতে। ’

আজ মঙ্গলবার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটিও দিবারাত্রির। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। প্রথম ওয়ানডেতে ৯০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ডাম্বুলাতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা !

আপডেট সময় : ১২:৪৪:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭