রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

অপ্রতিরোধ্য গতিতে ছুটছে জার্মানি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৪:২৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাইপর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে জার্মানি। রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে আজারবাইজানকে ৪-১ গোলে হারিয়ে পঞ্চম জয় তুলে নিয়েছে ইওয়াখিম লুভের দল।

এদিন রাতে প্রতিপক্ষের মাঠে ১৯তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। বাঁ-দিক থেকে ইয়োনাস হেক্টরের তিন ডিফেন্ডারের ফাঁক গলে বাড়ানো বল নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড আদ্রে শুরলে। তবে এর মিনিট ১২ পর ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালে শটে দলকে সমতায় ফেরান দিমিত্রিজ নাজারোভ। যদিও এটা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৫ মিনিট পর আবারও এগিয়ে যায় জার্মানি। শুরলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন টমাস মুলার। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে  মারিও গোমেজও এর গোলের সুবাধে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিনয়রা।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে জার্মানি। ৮১তম মিনিটে হেক্টরের কর্নার থেকে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন শুরলে। এই জয়ের ফলে ১৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ইওয়াখিম লুভের দল। অন্যদিকে, স্যান ম্যারিনোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চেক রিপাবলিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

অপ্রতিরোধ্য গতিতে ছুটছে জার্মানি !

আপডেট সময় : ১২:০৪:২৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭