বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ভোলার সকল রুটে নৌ চলাচল শুরু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ণ, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৭৪১ বার পড়া হয়েছে

মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা ভোলার বিভিন্ন উপজেলায় গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এই অবস্থায় সমুদ্র বন্দরসমূহকে যে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল তা বুধবার দুপুর ২টায় প্রত্যাহার করা হয়েছে। বিআইডব্লিউটি এই জেলার সকল নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে। তবে নদ-নদীর উত্তাল পরিস্থিতি কমলেও জেলার অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১০ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে বাসস’কে জানিয়েছেন ভোলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

বৈরি আবহাওয়ার কারণে গত দুই দিন যাবত ভোলার চরফ্যাশনের বেতুয়া-ঢাকা, মনপুরা-ঢাকা, হাতিয়া-ঢাকা ও ভোলা-লক্ষীপুরসহ অভ্যন্তরীণ মোট ১৬টি রুটে নৌ চলাচল বন্ধ রেখেছিলো বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ’র ভোলা জেলা বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বাসস’কে জানিয়েছেন,আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ দুপুরে জেলার অভ্যন্তরীণ ও অন্যান্য সব রুটে নৌযান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

ভোলার ব্রাদার্স নেভিগেশনের ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, তিন নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার হওয়ায় আমাদের কর্ণফুলী সিরিজের লঞ্চগুলো আজ থেকে আবার চলাচল শুরু করেছে।

এদিকে টানা বৃষ্টিপাত এবং অতিজোয়ারে ভোলার মনপুরা ও চরফ্যাশনের বহু নিম্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর মিলেছে। জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে উপজেলাগুলোর বেড়ী বাঁধের বাইরের নিম্নাঞ্চল। গত দুইদিনের মূষলধারের বৃষ্টিতে জেলার জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

আগামী ২/১ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন জেলার আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ভোলার সকল রুটে নৌ চলাচল শুরু

আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ণ, বুধবার, ২ জুলাই ২০২৫